জাপানের হিরোশিমায় ২-৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সোশ্যাল টেক সামিট এবং ১২তম সোশ্যাল বিজনেস একাডেমিয়া সম্মেলনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক ও সাউথইস্ট বিজনেস স্কুল (এসবিএস) এর সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী । 


নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গির অধীনে আয়োজিত এক বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন তিনি । 

"সোশ্যাল বিজনেস কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ: স্কোপস অ্যান্ড চ্যালেঞ্জস" অধিবেশনের মডারেটর ও "ডায়ালগ অন সোশ্যাল বিজনেস রিসার্চ অ্যান্ড ইনোভেশন" এবং"ড্রাইভিং দ্য ফিউচার: গ্রিন মোবিলিটি ইনোভেশনস অ্যান্ড ইমপ্যাক্ট রিপোর্টিং পর আ নেটজিরো ওয়ার্ল্ড"-এ প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন । 


ড. ফারহানা ফেরদৌসী "ডিজিটাল হেলথ কেয়ার সার্ভিসেসের দিকে শিক্ষার্থীদের ধারণা" শীর্ষক একটি গবেষণাপত্রও উপস্থাপন করেন । 


সম্মেলনটিতে তাঁর এই সক্রিয় অংশগ্রহণের জন্য সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানায় ।

তাসকিন ইমরান খান 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক