তাসকিন ইমরান খান,

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৮ব্যাচের উদ্যোগে আয়োজিত 'ইন্ট্রা ল' ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।গত মঙ্গলবার জ্যাফ অ্যারেনা ও অ্যাকাডেমি মাঠে  জমজমাট এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টের শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতার আমেজ বিরাজ করছিলো । 

১০ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৫৯ ব্যাচ বনাম ৬৪ ব্যাচ ।দু'দলের তীব্র লড়াইয়ে মাঠে তৈরি হয় তুমুল উত্তেজনা । নির্ধারিত সময়ে ৫৯ ব্যাচ ২-১ গোলে জয়লাভ করে । চ্যাম্পিয়ন হয়ে দলটি ট্রফি নিজেদের করে নেয় ।ফাইনালে ম্যাচসেরা হন ৫৯ ব্যাচের মোহাম্মদ সাকিব ।আর টুর্নামেন্টের সেরা গোলকিপার হন ইমরান । 

চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা ও পারষ্পরিক শ্রদ্ধাবোধ বাড়াবে । আয়োজক ৫৮ ব্যাচও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । 

চ্যাম্পিয়ন টিমের পক্ষে হিমালয় বলেন, এই অর্জন শুধুমাত্র মাঠের লড়াই নয় ।এটি তাঁদের পারষ্পরিক বন্ধন, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফল । 

টুর্নামেন্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলীয় সংহতি প্রশংসনীয় ছিল ।ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ।আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট স্পোর্টস ক্লাবের মডারেটর রিগ্যান আহমেদ ।উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা । 

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক ও ডীন ফারহানা হেলাল মেহতাব ।টুর্নামেন্টটির আয়োজক কমিটির সদস্যরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলীয় চেতনা গড়ে তোলে । ভবিষ্যতেও এধরনের ইভেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন ।