ঝিনাইদহের মহেশপুরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স২৭ অক্টোবর সোমবার নলপাতুয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। এছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় সভাপতি হাফেজ আবু সুফিয়ান, সংগঠনের ঝিনাইদহ জেলা সভাপতি হাফেজ আশরাফুল আলম ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মমিনুর রহমান।
দিনব্যাপী আয়োজনে মাদরাসা থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারক ও অতিথিরা।
আয়োজকরা জানান, কুরআনের প্রতি ভালোবাসা ও হিফজ শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতি বছর এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এবং হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
জিত হাসান, মহেশপুর-ঝিনাইদাহ