রংপুর- বগুড়া মহাসড়কের ধাপেরহাট একবারপুর ইউটানের সামনে আজ সকাল ৮ টায়  মাছ বহনকারী  ট্রলি উল্টে, তিন জন আগত হয়েছেন।গুরুতর আহত দুইজনকে স্থানূয় লোকজন পলাশবাড়ী হাসপাতালে পাঠিয়ছেন।

চালক মোসলেম উদ্দিন বলেন,জয়পুর হাট কালাই থানা থেকে তারা ৩ জন মাছ নিয়ে ঘোড়াঘাট আসতেছিলেন, পথ ভুল করে তারা ধাপেরহাট আসতে ছিলেন, একবারপুর ইউ টার্নের সামনে আসতেই চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। 

এসময় সমস্ত মাছ মহাসড়কে পড়ে যায়। দুই জন গুরুতর আহত তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। আমার মাথা ফেটে গেছে, এলাকার লোকজন পড়েযাওয়া মাছ গুলো তুলে দিতে সহযোগিতা করেছেন।

মো:মোজাহিদ,

গাইবান্ধা,সাদুল্লাপুর প্রতিনিধি