‎স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশের অন্যতম সেরা চিকিৎসকদের একজন ডা. প্রাণ গোপাল দত্ত। নাক কান গলা বিভাগে পেশাগত দক্ষতা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন তিনি। বড় অঙ্কের আয় থাকায় করও দিয়েছেন বেশি। টানা আটবার পেয়েছেন সেরা করদাতার খেতাব। তবে সেরা করদাতার আড়ালে তিনি ছিলেন একজন কর ফাঁকিবাজ। সম্প্রতি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) অনুসন্ধানে তাঁর করনথিতে এফডিআরের তথ্য গোপনের চিত্র উঠে আসে। কর ফাঁকি প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে কর ফাঁকির এক কোটি ৭২ লাখ টাকা পরিশোধও করেন তিনি।