আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধীরে ধীরে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে। এরই অংশ হিসেবে মাদারীপুর জেলার দুটি আসনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।


মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের প্রবীণ নেতা জামান কামান নুরুদ্দিন মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।


অন্যদিকে মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে আনিসুর রহমান খোকন তালুকদারকে। তিনিও দলের নিবেদিত কর্মী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন।


তবে মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় এখনো আলোচনা চলছে। শিগগিরই ওই আসনের মনোনয়নও ঘোষণা করা হবে বলে জানা গেছে।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মাদারীপুর শিবচর প্রতিনিধি।

সাগর কর্মকার।