বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করছেন দলীয় নেতাকর্মীরা


সপ্তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যশোরের সাবেক সাংসদ,সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা জননেতা তরিকুল ইসলাম।


যশোর তথা দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যু বার্র্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সমূহ চার দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণ সভা, রক্ত দান, খাবার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ, বৃক্ষরোপণ, কুরআন শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ টুপি বিতরণ । জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।