চারুকলার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের তিন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই নির্দেশ প্রদান করেন।
গত ১৯ নভেম্বর মধ্যরাতে দুই নম্বর গেট এলাকায় চারুকলা ইনস্টিটিউটের ২০-২১ সেশনের শিক্ষার্থী আলম আলমাস মাহমুদ রাফিদ ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হন।
ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের নিকট লিখিত অভিযোগ করেন, অভিযোগে তিনি জানান, তাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়ার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা।
অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।
চবি প্রতিনিধি