মাগুরা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়ার তত্ত্বাবধানে শ্রীপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটে শ্রীপুর থানার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার কুশাইছাপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ শিমুল হাসান (২৪) নামে এক যুবককে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।