শাহরিয়ার খান নাফিজ ,হবিগঞ্জ :
আজ ২৬শে ডিসেম্বর, শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি (HDS)-এর সাধারণ সভা।
সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের নির্বাহী সদস্য সাকের আহমেদ এবং বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাবিল, সদস্য মাহিন,শাহরিয়ার খান নাফিজ সহ আরও অনেকে। বক্তারা যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে এই চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সদস্য সংগ্রহ, বিতর্কচর্চা সম্প্রসারণ, আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাধারণ সভায় সংগঠনের বর্তমান নেতৃত্ব, সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তারা সমাজে যুক্তিবাদী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
সভা শেষে নতুন কর্মপরিকল্পনার আলোকে পরবর্তী আয়োজন ও কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।