মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা এলাকায় বিরল আকৃতির একটি কাকলে মাছ ধরা পড়েছে। শনিবার সকালে বড়বিলা বিলসংলগ্ন একটি পুকুরে জাল ফেললে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক জেলে জাল টানার সময় হঠাৎ বড় আকারের মাছটি জালে উঠে আসে। প্রায় আড়াই ফুট লম্বা মাছটির ওজন আনুমানিক ৮ কেজি। সাধারণত কাকলে মাছ এত বড় হয় না, তাই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মাছটি বাজারে নেওয়ার পর সেটি দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও ভিড় করেন। স্থানীয় প্রবীণরা জানান, তারা এর আগে এই অঞ্চলে এত বড় কাকলে মাছ কখনো দেখেননি। আড়তদারদের ধারণা, মাছটি বাজারে ভালো দামেই বিক্রি হবে।


(