যশোরে তরুণ সমাজের উদ্যোগে আজ ২৭ জানুয়ারি,  ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় 'তারুণ্যের ভোট ভাবনা' শীর্ষক আলোচনা। এ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে তরুনদের মতামত গ্রহন ও গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলোচকবৃন্দু । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মহিউল রিপ্পি, "যিনি বলেন গণভোট মানেই হলো জনগণের সরাসরি সিদ্ধান্তে দেশের নীতি তাই এই বিষয়ে সবাইকে অতি সচেতন হতে হবে"। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শেখ রাফিন হোসেন বলেন, "নতুন দেশের নতুন নীতিই হবে আমাদের এগিয়ে চলার পাথেয় তাই সবাই গণভোটে 'হ্যাঁ' ভোট দিবেন।" উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীরামপুর গ্রামের তরুণসমাজ ও সাধারণ জনতা।