মাগুরায় ট্রাকের ধাক্কায় বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার আইলিয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন তুলে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথে শহরের পারনান্দুয়ালি ব্রিজ এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশ চেষ্টা