গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে  সাঘাটা উপজেলার  ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায়অভিযান পরিচালিত হয়




পুলিশস্থাণীয়রা জানানঅভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি, পিতা মোঃ মাহবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে যথাযথ লাইসেন্সঅনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতমজুদের প্রমাণ পাওয়া যায়অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাইপ্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

‎এ বিষয়ে গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছেখাদ্যে ভেজালঅনুমোদনবিহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন



----------------

(মো:মোজাহিদ / সাদুল্লাপুর প্রতিনিধি, গাইবান্ধা)