মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত গাছের ফল পাড়ানোর ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হতে চলছিলেন এক সংবাদকর্মী। অভিযুক্ত ব্যক্তি ১নং ওয়ার্ডের বাসিন্দা মালিক মিয়া (হুজুর) বলে জানা গেছে।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা যায়, মালিক মিয়া দীর্ঘ দিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তাঁর ব্যক্তিগত গাছের সুপারি, তেঁতুলসহ বিভিন্ন মৌসুমি ফল পাড়িয়ে আসছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি ‘দ্বারন ক্বেরাত’ থেকে একদল শিক্ষার্থীকে নিয়ে এসে তাঁর বাড়ির তেঁতুল পাড়ানোর কাজে নিয়োজিত করেন।

​সাংবাদিকের ওপর চড়াও ও হুমকির অভিযোগ

​শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ ও ব্যক্তিগত কাজ করানোর দৃশ্য দেখে ‘DAILY BD  ASPECTপত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ভিডিও নিউজ করার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। তিনি ভিডিও ধারণ করতে শুরু করলে মালিক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই সংবাদকর্মীর ওপর চড়াও হন। এক পর্যায়ে তিনি সাংবাদিককে লক্ষ্য করে হামলার চেষ্টা চালান এবং মারমুখী আচরণ করেন। মালিক মিয়ার বাধার মুখে ভিডিও নিউজ সম্পন্ন করতে না পারলেও, সাহসী ওই সংবাদকর্মী ঘটনার স্থিরচিত্র (ছবি) ধারণ করে নিয়ে আসতে সক্ষম হন।

​এলাকাবাসীর প্রতিক্রিয়া

​শিক্ষার্থীদের পড়াশোনার সময় ব্যক্তিগত ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের দিয়ে গাছের মগডালে উঠিয়ে ফল পাড়ানো যেমন বিপজ্জনক, তেমনি একজন সংবাদকর্মীর ওপর হামলার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

​এই বিষয়ে অভিযুক্ত মালিক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে আইনি পদক্ষেপ ও পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


------------------

(আনিছ হামজা / মৌলভীবাজার)