পঞ্চগড় জেলার মসজিদপাড়া যুব সমাজের আয়োজনে মসজিদপাড়া প্রিমিয়ার লীগ (এমপিএল) সিজন-৯ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মসজিদ পাড়া ফিনিক্স, ভরটেক্স কিং মসজিদপাড়াকে ৬৭ রানে পরাজিত করে নবম আসরের চ্যাম্পিয়ন হয়, ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান মোঃ মর্তুজা, আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আনারুল ইসলাম।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল আনন্দঘন পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, পঞ্চগড়-এর প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ সফিকুল আলম, সাবেক সভাপতি, প্রেস ক্লাব, পঞ্চগড়;
মোঃ মাহবুবুর রহমান মাহবুব, সাবেক আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল, পঞ্চগড়;
মোঃ রোকনুজ্জামান জাপান, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, পঞ্চগড়;
মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল, পঞ্চগড়;
আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, স্বত্বাধিকারী, ইয়াং মোবাইল গ্যালারি;
মোঃ মাহফুজ আলম মিন্টু, সাধারণ সম্পাদক, মসজিদপাড়া যুব উন্নয়ন সংঘ, পঞ্চগড়;
মোঃ সাইফুল ইসলাম রতন, প্রতিষ্ঠাতা, এমপিএল, মসজিদপাড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রাশেদুল আলী, সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিকুর রহমান রনি, গণমাধ্যম কর্মী ও স্বত্বাধিকারী, রনি কম্পিউটার, পঞ্চগড়।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এমপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
-------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)