পঞ্চগড়ে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড়-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ৮১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ছলিয়াপাড়া শেকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসের বাবুল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান।
সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নবগঠিত কমিটি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার সার্বিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
সংশ্লিষ্টদের মতে, এই কমিটির মাধ্যমে পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার রক্ষায় নতুন গতি আসবে।
--------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)