সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের “বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর ২০২৬” অনুষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শাহীন আলম ও আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিমুল হক (পরিসংখ্যান বিভাগ), অধ্যাপক ড. ফারহাত তাসনিম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মো. ইব্রাহীম আদহাম (ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ), প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আহম্মেদ সজীব এবং উপদেষ্টা মো. খালিদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক রুকাইয়া খাতুন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর নবজাগরণ ফাউন্ডেশনের বার্ষিক হিসাবের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং বিগত কমিটির কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরা হয়। উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে ছিল নবজাগরণ শিক্ষা নিকেতন (স্কুল) পুনরায় চালু, সংগঠনের ওয়েবসাইট উন্নয়ন, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা, একুশে বইমেলায় অংশগ্রহণ এবং শিক্ষা সামগ্রী বিতরণ।

পরবর্তীতে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। বিদায়ী সভাপতি হিসেবে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রুকাইয়া খাতুন দায়িত্ব পালন করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে শাহীন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া শিক্ষা প্রসার সম্পাদক হিসেবে নুরুস্সালাম গালিব এবং অর্থ সম্পাদক হিসেবে তাহমিনা উর্মি দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি অ্যালামনাই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান শাহ, যুগ্ম আহ্বায়ক হিসেবে সামিউল ইসলাম এবং সদস্য হিসেবে মো. খালিদ হাসান, ইসরাত জাহান, রাসেল সরকার, নুরজাহান দোলন, অলিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম এবং আব্দুল বারিক দায়িত্বপ্রাপ্ত হন।

একইসঙ্গে নতুন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অলিউল ইসলাম, মাহিন হাসান, সফল চাকমা, মমতাজ আক্তার এবং রোকসানা আক্তার রুপা।

এছাড়া বর্তমান কমিটির কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন মো. শহিদুল ইসলাম, রুকাইয়া খাতুন, মো. আব্দুল বারিক, নাফিউল ইসলাম এবং মোছা. মিম।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পাশাপাশি “বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড”, “বেস্ট টিচার অ্যাওয়ার্ড” এবং “কনভেনার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

অনুষ্ঠানে এক বক্তব্যে অতিথিরা বলেন, “তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবজাগরণ ফাউন্ডেশন এ ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”

বিদায়ী সভাপতি মো. শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দলগত প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিকতাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। নতুন কমিটির হাত ধরে সংগঠন আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন ২০১২ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে এবং নবজাগরণ শিক্ষা নিকেতনের মাধ্যমে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

--------------------------
(ঈশান মাহমুদ / এনবিআইইউ প্রতিনিধি)