চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলোর দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে দুই নারীসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলো।
রবিবার দিনভর  পৃথক পৃথক স্থানে অভিযান  চালিয়ে গোপন সংবাদের ভিক্তিতে তাদেরকে  গ্রেপ্তার  করা হয়।


আটককৃতরা হলো,চু্য়াডাঙ্গা  দর্শনা পৌরসভার ইসলাম বাজার এলাকার মাসুরা বেগম (৪৫), আনোয়ারপুর এলাকার আমেনা খাতুন (৫০), চাকুলিয়া গ্রামের সাইদুর রহমান (২৭), দোস্ত গ্রামের মজিজানুর রহমান (৪১) এবং আকুন্দবাড়িয়ার র্ফামপাড়া গ্রামের মাহফুজুর রহমান সুইট আলী (৩২)।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে, দর্শনার থানার (ওসি তদন্ত) হিমলে রানার নেতত্ব একাধিক টিম একযোগে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

দর্শনা থানার (ওসি তদন্ত) হিমল রানা  জানান, আটককৃতদের  একাধিক মামলা রয়েছে। এবং তারা র্দীঘদিন ধরে পলাতক ছিলো।

-----------------------------
(তৌহিদ তুহিন / চু্য়াডাঙ্গা প্রতিনিধি)