পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীর পানিতে ডুবে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায়দুর্ঘটনা ঘটে

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে চলে গেলে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে বন্ধুস্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । 
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নাফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোকসমবেদনার সৃষ্টি হয়েছে

------------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি