এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজন হলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ বরাদ্দ রাখা হবে।