চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৩ জুন ) দুপুর ২ টার দিকে  এ ঘটনা ঘটে। নিহত  হাপসা খাতুন উপজেলার ধান্যখোলা গ্রামের  জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় ,  শনিবার দুপুরে  হাপসা খাতুন বাড়ির পাশে একটি পুকুরের নিকট খেলা করছিল এ সময় অসাবধানতা বশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ পানি থেকে   উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(তৌহিদ তুহিন / চু্য়াডাঙ্গা প্রতিনিধি