পঞ্চগড়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ঐচ্ছিক তহবিল থেকে নির্বাচিত উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় পঞ্চগড় সদর উপজেলার ১৯ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন

------------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি