ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) শিশুদের নিয়ে ফল উৎসব আয়োজন করেছে। বুধবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অনুষ্ঠান হয়।
এসয়ম সংগঠনটির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক গালিব, স্কুল পরিচালক আজিজুল হক ও সংগঠনের অন্যান্য সদস্যরা৷
সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের সংগঠন যে শিশুদেরকে নিয়ে কাজ করে, তাদের অধিকাংশই সব ধরনের ফলের সাথে পরিচিত না কিংবা তাদের পরিবার সামর্থ্য নেই প্রতিবছর সব ধরনের ফল কিনে খাওয়ানোর। এই শিশুদের নিয়ে আমাদের এই সংগঠনের ব্যতিক্রমধর্মী আয়োজন। এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটুখানি হাসি ফুটুক। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।’
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।
--------------------------------
মোহাম্মদ সবুজ / ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি