চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের মাছ পট্টি এলাকা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই ) সকাল ১০ টার দিকে এটি উদ্ধার করা হয়।


পুলিশও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা শহরের রেল স্টেশন রোড এলাকার মাছ পট্টি নামক স্থানের বিদ্যুতের খুঁটির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পাই এলাকাবাসী। এরপর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছায়ে বোমাটি উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখে। 


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ধারণ করা হচ্ছে এটি একটি বোমার সদৃশ। পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে। দুষ্কৃতিকারীরা আতঙ্ক সৃষ্টি করার জন্য বস্তুটি ওখানে রাখা হয়েছে বলেও তিনি জানান



----------------------------------

 তৌহিদ তুহিন / চুয়াডাঙ্গার প্রতিনিধি