ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিবকে প্রধান উপদেষ্টা করে ‘পাঠকবন্ধু’ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিনহাজুর রহমান মাহিম মনোনীত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সংগঠনটির প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা আহসান হাবীব রানা, মুমতাহিনা রিনি, সহ-সভাপতি রায়হান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফাহিম, সাংগঠনিক সম্পাদক অহনা খালেক, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন ইমন, উপ-কোষাধ্যক্ষ অপু মিয়া, আইটি সম্পাদক আহনাফ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৃষ্টি আক্তার মরিয়ম, সাতিহ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুফাইদা রহমান, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, বিতর্কবিষয়ক সম্পাদক শাহারিউল ইসলাম সোহান। এছাড়াও কার্যনির্বাহি সদস্য হিসেবে আছেন, তাসফিয়া তাহসিন, শেখ তাসনিম ফাতিমা এবং পারভেজ মোশারফ হোসেন।
সভাপতি আরমান হোসেন বলেন, "সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নতুন কিছু উপহার দেওয়াই হবে আমাদের চ্যালেঞ্জ।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, “পাঠকবন্ধুর কার্যক্রম অন্যান্য যেকোনো সংগঠনের তুলনায় অনন্য। নতুন কমিটির সদস্যরা সর্বোচ্চ সক্রিয় থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ নিবে এবং সে অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী।”
----------------------------------------
মোহাম্মদ সবুজ / ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি