শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান।
শনিবার বেলা ১১টার সময় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার আয়োজনে  চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন  চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরকের সভাপতিত্বে  চুয়াডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বায়িত্বশীল ব্যাক্তিদের নিয়ে এ  সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সমাবেশ  তিনি বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিন্ম মজুরী সাড়ে ১২ হাজার টাকা করা হয়। কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে।

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরণ করতে হবে। শ্রমিকদের অসম্মান করা যাবে না। তাদের সম্মান করতে হবে।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা  জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা  ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

----------------------------------
তৌহিদ তুহিন / চুয়াডাঙ্গা প্রতিনিধি