ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্ট ব্রাঞ্চের ২০২৬-২৭ মেয়াদের উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চেয়ারপার্সন হিসেবে এস এম সাজ্জাদ হোসাইন সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সাকিফ মাহমুদ ফয়সাল নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সংগঠনটির কাউন্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন৷
এই সংগঠনটির আওতায় আইইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই কম্পিউটার সোসাইটি ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার রয়েছে৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস-চেয়ার (টেকনিক্যাল) শাহজাদা সাজিদ, ভাইস-চেয়ার (অ্যাক্টিভিটি) নাঈমুল ইসলাম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি আসিফ সিদ্দিক জিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রটারি নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি রওনক, পাবলিকেশন কো-অরডিনেটর মুবাশশির আমিন, ওয়েব মাস্টার আবু উবায়দা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অরডিনেটর জাকিয়া তাবাসসুম, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কো-অরডিনেটর সামিয়া সুলতানা, মেম্বারশিপ ডেভলপমেন্ট কো-অরডিনেটর আব্দুল মুহাইমিন, পাবলিসিটি কো-অরডিনেটর রাফিউল রেজা, লজিস্টিকস কো-অরডিনেটর হুমায়ুন রশিদ হিমু, কার্যনির্বাহী সদস্য সুনভির নিশান ও ঐশী রায়।
এছাড়া আইইইই কম্পিউটার সোসাইটি চ্যাপ্টারের চেয়ারপারসন হিসেবে মো. জুলফিকার আলী এবং আর রাফি আয়ান যথাক্রমে চেয়ারপার্সন ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ইএমবিএস চ্যাপ্টারের চেয়ারপারসন ও সম্পাদক হিসেবে মো. ইয়াকুব আলী ও মোস্তাফিজুর রহমান মহিম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত চেয়ারপার্সন সাজ্জাদ হোসেন সৈকত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপুর্ণ একটি সংগঠনের চেয়ারপার্সন হতে পেরে আমি গর্বিত। আমাদের শাখার হাত ধরে ইতোপূর্বে ইবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্স হয়েছে। আমরা গত বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজন করেছিলাম। সবার সহযোগিতা পেলে আমরা দেশীয় -আন্তর্জাতিক কোলাবরেশনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই।
উল্লেখ্য, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এর চ্যাপ্টার কমিটিগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে।
-------------------------------------
মোহাম্মদ সবুজ / ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি