চট্টগ্রামের বন্যার্ত মানুষের সহায়তায় গণফান্ড সংগ্রহ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টা থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় ফান্ড সংগ্রহ করে সংগঠনটির সদস্যরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের (ঐক্যমঞ্চ) আওতাভুক্ত সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধি ও শিক্ষার্থীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এ কার্যক্রম পরিচালনা করে৷

ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসা সকল সংগঠন, সেচ্ছাসেবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের কৃতজ্ঞতা জানাই। মানবতার এই আহ্বানে সবাই যেভাবে সাড়া দিয়েছে তা ভবিষ্যতে দূর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, আগামীকাল কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে এই গণফান্ড সংগ্রহ করা হবে। উক্ত মানবিক কার্যক্রমে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

-------------------------------------
মোহাম্মদ সবুজ / ইবি প্রতিনিধি